কাশ্মীরি 'পোস্টার বয়' বুরহান ওয়ানীর ৪র্থ শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা
বুরহান ওয়ানী আমাদের কাছে অপরিচিত একটি নাম বিশেষ হলেও কাশ্মীরীদের কাছে তা আবেগ-অনুভূতি-উচ্ছ্বাসের অপর নাম। বুরহান ছিল কাশ্মীরের একজন ক্যারিসম্যাটিক লিডার, তাদের ফ্রিডম আইকন। ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যটি যুগ যুগ ধরে কার্যত সামরিক দখলদারিত্বের অধীনে। সাম্প্রতিক সময়ে গোটা পৃথিবী যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন হিন্দুত্ব উগ্রবাদী নরেন্দ্র মোদির সরকার জম্মু-কাশ্মীরের জনতত্ত্ব বেআইনি ভাবে পরিবর্তন করে চলেছে৷ ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরকে ভারতের সংবিধানের ৩৭০ ধারায় যে বিশেষ রাজ্যের মর্যাদা দেয়া হয়েছিল তা ছিনিয়ে নেয়ার মধ্য দিয়ে ওই অঞ্চলে সংখ্যাগুরু মুসলিমদের সংখ্যালঘু বানানোর হীন উদ্দেশ্যে হিন্দুদের সেখানে পুনর্বাসন করার জন্য সম্প্রতি মোদী প্রশাসন উঠেপড়ে লেগেছে। কাশ্মীরের যুবমানসের গতিপ্রকৃতির সম্পূর্ণ বিপরীতে গিয়ে তাদেরকে ভারতের বৃহত্তর জনসমাজ থেকে বিচ্ছিন্ন করে, কাশ্মীরের মূলধারার সকল রাজনৈতিক সংগঠনকে ব্যান করে দিয়ে, পুরো কাশ্মীর উপত্যকাকে মিডিয়া ব্ল্যাক-আউট করে, সোশ্যাল মিডিয়া ব্লক করে, মানাবাধিকারকে প্রতিনিয়ত বুড়ো আঙ্গুল দেখিয়ে, রাষ্ট্রীয় দ...